সভাপতির বাণী
আজ থেকে ২৩০ বৎসর পূর্বে ১৭৮৭ সনের ১লা মে জেলা হিসাবে বর্তমান বৃহত্তর ময়মনসিংহের পত্তন হয়। জেলা ঘোষণার পর নোয়াখালী জেলার কালেক্টর মিঃ রটন সর্বপ্রথম এই জেলার দায়িত্ব গ্রহণ করেন। এ জেলার উত্তরে গারোপাহাড় ও আসামের গোয়ালপাড়া জেলাÑপশ্চিমে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা-দক্ষিণে মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর ও নরসিংদি জেলা এবং পূর্বে ব্রাহ্মবাড়িয়া, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা। ময়মনসিংহ জেলার আদি নাম ছিলে মোমনশাহী। মনে করা হয় যে, ময়মনসিংহ নামটি ময়নসাহীর পরিবর্তিত রূপ। কথিত আছে দিল্লীর স¤্রাট আকবরের সময় মমিনসাহ নাম মমিনসাহী হয়েছিল। আইন-ই-আকবরী গ্রন্থে মমিনসাহী মহালের নাম দেখা যায়। এই মমিনসাহীই উচ্চারণ বর্ণ ও লিপি বিড়ম্বনায় বর্তমান ময়মনসিংহ রূপ প্ররিগ্রহ করেছে এবং ইংরেজদের উচ্চারণ বিভ্রাটের ফলে হয়েছে গুসবহংরহময. তৎকালীন ভারতবর্ষে ২টি বৃহত্তম জেলা ছিল ১টি ময়মনসিংহ অপরটি ভিশাগাপট্টম।
১৭৯১ সনে ময়মনসিংহ জেলা সদরের নাম ছিল নাসিরাবাদ। নাসির উদ্দিন নুসরাত শাহের নামানুসারে এ নামকরণ করা হয়। রেলওয়ে বিভাগের একটি ভুলের কারণে নাসিরাবাদ নাম পরিবর্তন করে ময়মনসিংহ করা হয়। বর্জনলাল এন্ড কোম্পানী ২০ টিন কেরাসিন বুক করে মোমেনশাহী জেলার নাসিরাবাদ ষ্টেশনে আনার জন্য। ভুলক্রমে এই কেরোসিন চলে যায় রাজপুতরার নাসিরাবাদ রেলওয়ে ষ্টেশনে। এ বিষয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। এই ধরণের আরও বেশ কিছু বিভ্রান্তি ঘটায় নাসিরাবাদ পৌরসভা। ১৯০৫ সনে এই নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ মিউনিসিপ্যালিটি হয়।
বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান, আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর সাথে অনন্য ভুমিকা পালন করেন এই জেলার কৃতি সন্তান ধনবাড়ীর জমিদার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। এমন কি অর্থ সংকটের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অনিশ্চিত হয়ে পড়েছিল তখন এই নওবাব আলী তার জমিদারীর অংশ বিশেষ বিক্রয় ও বন্ধক রেখে অর্থের সংস্থান করেছিলেন। যিনি অবিভক্ত বাংলার ৩ বার শিক্ষা মন্ত্রী ছিলেন।
জ্ঞান তাপস ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন “যারা তার যোগ্য সন্তানদের স্মরণ করেনা, সম্মান দেয়না, সেখানে যোগ্য সন্তান জন্মায় না।” সেই কারণে এই প্রয়াস। একে অন্যের সাথে সৌহার্দ্য, বন্ধুত্ব, বিপদে-আপদে কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করি। এ প্রসঙ্গে কবির ভাষায়-
“আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।”
পারস্পরিক ভালবাসা, বিশ্বাস, সমঝোতা, সৌহার্দ্য ও সম্পৃতির বন্ধনে আবদ্ধ হয়ে আসুন আমরা কাজ করি একসাথে নিজেদের কল্যাণে, মানবতার কল্যাণে।

জনাব মাসুদ উল হাসান
সভাপতি
বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম