বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম

৩১/৪০ নন্দনকানন, চট্টগ্রাম / মোবাইল- ০৩১২৮৫৩৩০৯, ০১৭৬৪৭৪৮২৩২

ময়মনসিংহ জেলা

ময়মনসিংহ একটি অন্যতম পুরাতন জেলা। এর উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে গাজীপুর জেলা এবং পশ্চিমে টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলা অবস্থিত। এ জেলাটি প্রায় ২৪°১৫’ ও ২৫°১২’ উত্তর অক্ষাংশ এবং ৯০°১৩’ ও ৯০°৪৯’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। নদীপথসহ এর মোট আয়তন ৪,৩৬,৩৪৮ হেক্টর বা ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার এবং দেশের মোট আয়তনের প্রায় ২.৯৬% দখল করে আছে। আয়তনের দিক থেকে এ জেলা দেশের ৫ম এবং ঢাকা বিভাগের মধ্যে ১ম। জেলার ১২টি উপজেলার মধ্যে আয়তনের দিক থেকে ফুলপুর বৃহত্তম (৫৮,০২১ হেক্টর) এবং ধোবাউড়া ক্ষুদ্রতম (২৫,১০৫ হেক্টর)।

এ জেলায় সাধারণত হাল্কা শীত ও গরম অনুভূত হয়। এপ্রিল ও জানুয়ারিতে মাসিক গড় সর্বোচ্চ প্রায় ২৪° ও গড় সর্বনিম্ন ১২.৬° তাপমাত্রা থাকে। গ্রীস্মকাল এপ্রিল থেকে শুরু হয়ে জুন এবং শীতকাল ডিসেম্বরে শুরু হয়ে মার্চ মাসের আগমণে শেষ হয়। বৃষ্টিপাত মে মাসে শুরু হয়ে সেপ্টেম্বরে শেষ হয়। শতকরা ৯৫ ভাগ বৃষ্টিপাত মৌসুমী সময়েই হয়ে থাকে। ২০০৮ ও ২০০৯ সালের বাৎসরিক গড় বৃষ্টিপাত যথাক্রমে ১৮১৯ ও ১৬৫৭ মিমি। আপেক্ষিক আর্দ্রতার গড় সর্বোচ্চ ৯০% (জুলাই-সেপ্টেম্বর) এবং গড় সর্বনিম্ন ৭১% (জানুয়ারি-এপ্রিল) বজা

ব্রাহ্ম উপাসনালয়ঃ১৮৫৪-এর পর গাঙ্গিনার পাড়ে স্থাপিত হয় ব্রাহ্মদের উপাসনালয়। পরে সেখানে স্থাপিত হয় ময়মনসিংহ ল’ কলেজ। বর্তমানে মূল স্থাপনাটি ভেঙ্গে ফেলা হয়েছে।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ জেলা ১৭৮৭ সালের ১মে জেলা হিসেবে জন্মের পর বর্তমান ময়মনসিংহের আদল পায় ১৯৮৪ সালে। উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা বেষ্টিত ময়মনসিংহ জেলার ভৌগোলিক পরিবেশ বিচিত্র হওয়ায় বলা হয়-‘‘হাওর, জঙ্গল, মইষের শিং-এ নিয়ে ময়মনসিং”। ৪,৭৮৭ বর্গমাইলের রত্নগর্ভা এ জেলার প্রাণবন্ত মানুষের পরিচয় পাওয়া যায় এর নামের মাঝেই- My-men-sing অর্থাৎ আমার লোকেরা গান গায়। মহুয়া-মলুয়ার দেশ ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। মোঘল আমলে মোমেনশাহ নামে একজন সাধকের নামে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী- কালের বিবর্তনে যা ময়মনসিংহ নামে পরিচিতি লাভ করে। ময়মনসিংহ শহরের পাশ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এ নদের সৌন্দর্যে মুগ্ধ হয়েই শিল্পাচার্য জয়নুল আবেদীন বহু ছবি এঁকেছিলেন। এখানকার বহু স্থাপনায় প্রাচীন নির্মাণ শৈলীর ছোঁয়া রয়েছে। আছে কালের সাক্ষী স্বরূপ ভগ্ন জমিদার বাড়ী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিও জড়িয়ে আছে এ জেলার ত্রিশাল উপজেলার সাথে। সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ আর বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠির ময়মনসিংহ জেলার এই ওয়েবসাইটের মাধ্যমে দেশে-বিদেশে অবস্থিত সকল বাংলাদেশী নাগরিক ঘরে বসেই জানতে পারবেন জেলা সংক্রান্ত যে কোন তথ্য। সহজে ও দ্রুতগতিতে সম্পন্ন হবে যে কোন দাপ্তরিক কর্ম।